মুজিবনগরে ফেনসিডিলসহ এক দম্পত্তি আটক
আইন-আদালত মেহেরপুর

মুজিবনগরে ফেনসিডিলসহ এক দম্পত্তি আটক

সবার সংবাদ ডেস্ক:

মুজিবনগরে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী এক দম্পত্তিকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। শনিবার (১০ ফেব্রয়ারি) ভোর সাড়ে ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল দত্তের নির্দেশে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ আটকবর সড়কের হরেনের বটতলা নামক স্থানে এসআই ইস্রাফিল ও এসআই আশিক সহ সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃত দম্পত্তি ঢাকা পল্লবীর ব্লক-সি ৩৫ নম্বর বাসার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে তানভীর হোসেন (৩০) এবং তানভীর হোসেনের স্ত্রী স্বর্ণা খাতুন। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।