সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের চাষী লিয়াকত আলীর ৫ বিঘা জমির কলার গাছ ও কলা কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে কোনো এক সময় দুবৃত্তরা এ ঘটনা ঘটায়। এতে ৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ চাষীর। বাবুপুর গ্রামের মাঠে ৫ বিঘা জমিতে কলা চাষ করেন লিয়াকত আলী।
আর কিছুদিনের মধ্যে গাছগুলোতে পুরোপুরি কলার কাধি আসবে। এরই মাঝে গত রাতে দুর্বৃত্তরা ৫ বিঘা জমির কলাগাছ ও কলার কাধি কেটে তছরুপ করে। এ ঘটনায় সন্দেহভাজনদের আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষী লিয়াকত আলী ।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







