মুজিবনগরে ১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা
অন্যান্য মেহেরপুর

মুজিবনগরে ১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা

সবার সংবাদ ডেস্ক:

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটা, ডিজেল সহ কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ সহ ১০দফা দাবিতে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ও মোনাখালী ইউনিয়ন বিএনপি পদযাত্রা করেছে। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে শুরুতেই মোনাখালী ইউনিয়নের মোনাখালী বাজার থেকে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে এই পদযাত্রা বের করা হয়।

পদযাত্রায় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল আলম, সদস্য সচিব জুলফিকার, ছাত্রদল সভাপতি আকিব জাভেদ সেঞ্জির সহ ইউনিয়ন ও উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।