মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবকের কারাদন্ড
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবকের কারাদন্ড

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে হেরোইন সেবনের অভিযোগ মোঃ রুবেল হোসেন (২৫) নামের এক মাদক সেবীকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শ অর্থদন্ড দেওয়া হয়েছে। বুধবার (৫ জুলাই) দুপুরে শহরের পেয়াদা পাড়ায় এ মোবাইল কোর্ট বসিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান এ দন্ডাদেশ দেন।

দন্ডিত মোঃ রুবেল হোসেন মেহেরপুর শহরের মল্লিক পাড়ার সিরাজুল ইসলামের ছেলে। মোবাইল কোর্ট সূত্র জানা গেছে, মোঃ রুবেল হেরোইন সেবনের কথা স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়।

এর আগে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে মাদক সেবন করার সময় রুবেল হোসেনকে আটক করা হয়।