মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত রনির মৃত‍্যু
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত রনির মৃত‍্যু

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপিতে সড়ক দুর্ঘটনায় আহত রনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে ও আমঝুপি আলিম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র। 

জানা যায়, রনি তার বন্ধু তৌফিক এলাহীর সাথে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তারা আমঝুপি বি.এ.ডি.সি ফার্মের কাছাকাছি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারের সাথে মুখােমুখি সংঘর্ষ হয়।এসময় রনি মারাত্মক আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়।

এসময় রনির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় অনুমানিক রাত ১ টার দিকে রনির মৃত্যু হয়। 

আজ বাদ জুম্মা রনির নিজ গ্রাম বসন্তপুরে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।