সবার সংবাদ ডেস্ক :
জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থবছরের আর্থিক অনুদানের চেক এবং সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে প্রতিবন্ধিদের মাঝে।
বুধবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক এবং সহায়ক উপকরণ হুইল চেয়ার বিতরণ করা হয়। জনপ্রশান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক অনুদানের চেক ও সহায়ক উপকরণ বিতরনের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি। পরে, সেখানে সমাজ কল্যাণ কমিটির পক্ষ থেকে ৮৯ জনের মাঝে ৪ লক্ষ ৭ হাজার ৫শ টাকার চেক এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ৯৬টি হুইল চেয়ার, ১০টি হিয়ারিং এইড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসকের লিংকন বিশ্বাস, মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্য্য তরুণ, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনিসুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন।







