মেহেরপুরে অস্ত্রসহ ভিডিপি’র ৫ম ধাপের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে অস্ত্রসহ ভিডিপি’র ৫ম ধাপের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

সবার সংবাদ ডেস্ক:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মেহেরপুর কর্তৃক আয়োজিত জেলাভিত্তিক ২১ দিন মেয়াদি অস্ত্রসহ ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ (পুরুষ-৫ম ধাপ) এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে জেলা কার্যালয়ের প্রশিক্ষণ শ্রেণিকক্ষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। গত ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া জেলার তিনটি উপজেলা থেকে মোট ৬৮ জন যোগ্য ও নির্বাচিত প্রশিক্ষণার্থী উক্ত প্রশিক্ষণে অংশ নেন এবং সফল্ভাবে তা সম্পন্ন করেন।

সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফেরদোসী বানু’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কোর্সের সাথে সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মকর্তা সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আল-মামুন, মুজিবনগর উপজেলা প্রশিক্ষিকা ফেরদৌসী আরা ও বিভাগীয় প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।