সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে মৌমাছির কামড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকালে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, স্থানীয় আবু জাফরের স্ত্রী মারা যাওয়ায় লোকজন বুড়িপোতা গ্রামের সামাজিক কবরস্থানে নিয়ে যায়।
কবরস্থানের পাশে থাকা মৌচাকে হঠাৎ বাজপাখি আঘাত করে। এসময় জানাজায় অংশগ্রহনকারী মানুষের উপর আক্রমণ করে। এতে গ্রামের কমপক্ষে ২০ জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। স্থানীয় সাবেক ইউপি সদস্য শরিফ উদ্দিন জানান, মরদেহ নিয়ে ঈদগাহ মাঠে পৌঁছানোর পর পরই একটি বাজপাখি মৌমাছির চাকের উপর হানা দেয়। এসময় মৌমাছির কামড়ে কমপক্ষে ২০ জন আহত হয়।







