সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালীকা গ্রামের মানবিক সেবা সংস্থার উদ্যোগে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে। দক্ষিণ শালিকার প্রবাসী, ব্যবসায়ী ও চাকুরীজীবিদের সৌজন্যে বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলের দিকে দক্ষিণ শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ঈদ উপহার বিতরন করা হয়।
ঈদ উপহার বিতরন কালে দবির উদ্দিন,হাসান মন্ডল,মেহেদী হাসান, শামসুল ইসলাম, নয়ন, বিশাল, দেলোয়ার, লালন, মিল্টন, শাহিনুর, আমিরুল,সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।







