সবার সংবাদ ডেস্ক:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিনের প্রথম প্রহরে মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজের উদ্যোগে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শহরের কাথুলী সড়কে কলেজ ক্যাম্পাসে নির্মিত শহীদ মিনারে কলেজের অধ্যক্ষ একরামুল আযীম এর নেতৃত্বে শিক্ষক কর্মচারীরা পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় কলেজের সহকারী অধ্যাপক লুৎফর রহমান, সহকারী অধ্যাপক মাসুদ রেজা, সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক নাজমা পারভীন, সহকারী অধ্যাপক ড. আলীবদ্দিন, সহকারী অধ্যাপক ফারুক আহমেদ, সহকারী অধ্যাপক শাহীনুর রহমান, সহকারী অধ্যাপক আজাদ আলী, প্রভাষক ওয়াহিদুজ্জামান, প্রভাষক আব্দুল করিম, প্রভাষক আফরোজা খাতুন, প্রভাষক রুবাইয়াত রোকসানা সহ কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।







