মেহেরপুরে জেলা বিএনপির শোক সমাবেশ পালন
মেহেরপুর

মেহেরপুরে জেলা বিএনপির শোক সমাবেশ পালন

সবার সংবাদ ডেস্ক:

সারাদেশে ৬ জন দলীয় কর্মী নিহত হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলা বিএনপির শোক সমাবেশ পালিত হয়েছে। সোমবার (১০ আগষ্ট) বিকালে মেহেরপুর কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় এ শোক সমাবেশ পালন করা হয়।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, আব্দুর রহমান, ইলিয়াস হোসেন। পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, গাংনী উপজেলা সভাপতি রেজাউল হক মাস্টার প্রমুখ।

এ সময় মেহেরপুর জেলা, গাংনী ও মুজিবনগর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশের আগে, সারাদেশে ৬ জন দলীয় কর্মী নিহত হওয়ার প্রতিবাদে একটি শোক পদযাত্রা বের হয়। পদযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের স্থানে শেষ হয়।