সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১০ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে মাসিক সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, এন.এস.আই এর উপ-পরিচালক এমদাদুল হক, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ খালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলা হাফিয়া প্রমূখ।







