মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন

সবার সংবাদ ডেস্ক:

শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারকদের পদত্যাগ চেয়ে মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগষ্ট) সকাল সাড়ে দশটায় মেহেরপুর আইনজীবী ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মারুফ আহমেদ বিজনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক অ্যাড: কামরুল হাসান, সদস্য  অ্যাড: মোখলেসুর রহমান খান স্বপন, সদস্য অ্যাড: নজরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বক্তারা বলেন শপথ নেওয়া বিচারকগণ আজ শপথ লংঘন করে মঞ্চে দাঁড়িয়ে বিভিন্ন ভাবে একটি দলের সমর্থনে বিভিন্নভাবে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন। আমরা আশঙ্কা বোধ করি ওই সকল বিচারকগণের কাছে বিচার গেলে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হব।

এসময় অ্যাড. আব্দুর রাজ্জাক, অ্যাড. নাসিম, অ্যাড. সাইদুল ইসলাম, অ্যাড. সেলিম রেজা কল্লোল, অ্যাড. এহান উদ্দীন মনা, অ্যাড. আল মামুন অনলসহ আইনজীবি পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।