মেহেরপুরে জামায়াতের সদর উপজেলা আমীরসহ আটক ২
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে জামায়াতের সদর উপজেলা আমীরসহ আটক ২

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের সদর উপজেলা আমীর সহ দুই জনকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহেল রানা ও বুড়িপোতা ইউনিয়ন আমীর হামিদুল ইসলাম। বুধবার বিকালে তাদের আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা রয়েছে সদর থানায় বলে পুলিশ জানিয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত ওসি তদন্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের দুটি দল কামদেবপুর ও রাধাকান্তপুর গ্রামে অভিযান চালিয়ে দুই জামায়াত নেতা কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা চলমান রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।