সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে ১২ জামায়াত ইসলামের নেতাকর্মী কর্মীকে গ্রেফতার করেছে। রবিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুরুল হুদা সদর উপজেলার বন্দর গ্রামের গোলাম মোস্তফার ছেলে, পারভেজ হোসেন মোস্তফা শেখের ছেলে, আসকার আলী আতর আলীর ছেলে, সামাল হোসেন আত্তাব আলীর ছেলে, আশিকুর রহমান ইন্নাত আলীর ছেলে, নিরুল ইসলাম চক শ্যামনগর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে, শাজাহান আলী ছাকন আলীর ছেলে, পারভেজ মিয়া আরিফুল ইসলামের ছেলে, আব্দুল ওহাব, হামিদুল ইসলামের ছেলে, কালু শেখ রমজানের ছেলে, শারজেন আলী কাতব আলীর ছেলে এবং খবির হাজারী মল্লিকের ছেলে।
জানাগেছে গোপন সুত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এস আই মোমিনুর রহমানের নেতৃত্ব পুলিশের একট দল মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারের এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটক নেতা কর্মীরা নাশকতা সৃষ্টির লক্ষে সমবেত হচ্ছিল বলে পুলিশ জানায়।







