মেহেরপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ বোতল ফেন্সিডিলসহ সুমন আলী নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। রবিবার (২৪ ডিসেম্বর) সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার রাজাপুরের একটি ইটভাটার কাছ সুমনকে আটক করা হয়।

আটক সুমন আলী বুড়িপোতা মন্ডল পাড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মেহেরপুর এর ইন্সপেক্টর আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মেহেরপুর সদর উপজেলার রাজাপুর আদর্শ গ্রামস্থ জনৈক মোঃ আজিম উদ্দিনের ইটভাটার সামনে পাকা রাস্তার উপর থেকে সুমনকে আটক করে।

এসময় তার নিকট থেকে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।