সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে ৯৩ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ জামাল হোসেন (৪৭) নামের এক মাদক ব্যবসায়িক আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ গাংনী ক্যাম্প। শুক্রবার দিবাগত মধ্যরাতে গাংনী উপজেলার হিজলবাড়িয়া থেকে তাকে আটক করে। আটককৃত জামাল হোসেন গাংনী উপজেলা কাথুলী ইউনিয়ানে টেংরামারি গ্রামের মাহাতাব আলীর ছেলে।
র্যাব-১২ গাংনী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ মনিরুজ্জামান জানান, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ অভিযানীর দল হিজলবাড়িয়া গ্রামের হাওয়া ব্রিকস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে টেংরামারি গ্রামের আব্দুল সালাম মন্ডলের ছেলে মহিবুল ইসলাম (৩৬) ও হিজলবাড়িয়া গ্রামের উত্তর পাড়ার মৃত ফরিদ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪২) পালিয়ে যাই। তিনি আরো জানান, আটককৃত জামাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।







