মেহেরপুরে এক নারীর মরদেহ উদ্ধার
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে এক নারীর মরদেহ উদ্ধার

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া থেকে শাহানারা খাতুন (৪০) নামের এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে কুলবাড়িয়া গ্রামের তালপট্টি মাঠ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

শাহানারা খাতুন গাংনী উপজেলার সহগলপুর গ্রামের মৃত রইদুল ইসলামের স্ত্রী। নিহত শাহানারা খাতুনের ছেলে সুজন জানান, গতকাল শুক্রবার মা নানী বাড়ি যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় ফোন দিয়েও পাওয়া যায়নি। সকালে কৃষি খেতে যাওয়ার পথে দেখি মায়ের লাশ পড়ে আছে।

স্থানীয়রা জানায়, সাহানারা খাতুনের স্বামি সাত বছর আগে মারা যান। এর পর থেকে তিনি তাঁর দুই সন্তান নিয়ে থাকতেন। ওই এলাকার কালপট্টি পাড়ার বাশেঁর ঝাড় পেরিয়ে সরু গলি দিয়ে কৃষকেরা তাদের মাঠে যাতায়াত করেন। সকালে ওই পথ দিয়ে তাঁর ছোট ছেলে সজিব হোসেন তাদের কৃষি খেতে যাওয়ার পথে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে তিনি সদর থানা পুলিশকেও জানান। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেন। 

সাহানারা খাতুনের ছোট ছেলে সজিব হোসেন বলেন, বেশ কয়েক বছর ধরে তাঁর ছোট চাচা লতিফের সঙ্গে তাঁর মায়ের গোপন কোন বিষয় নিয়ে বিবাদ চলছিলো।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। লাশটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।