মেহেরপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখা ও  বোতলজাত সয়াবিন তেলের মূল্য কেটে অধিক দামে বিক্রি করায়  দুটি ব্যবসা প্রতিষ্ঠান ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর)  দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় শহরের বড় বাজারে অবস্থিত নবাব স্টোরে ১৫ হাজার টাকা এবং একই আইনের ৩৭ ধারায় গনি স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।