সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দীপ্ত টিভি'র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, সিনিয়র সাংবাদিক তুহিন আরন্য।
অনুষ্ঠানে মেহেরপুর জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।







