মেহেরপুরে বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
মেহেরপুর

মেহেরপুরে বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

সবার সংবাদ ডেস্ক:

বিজয়ের মাস উপলক্ষে মেহেরপুরে বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির ৪৯ তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে সারা দিনব্যাপী এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বিনামূল্য রক্তের গ্রুপ পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদানে উদ্ভুদ্ধ করা,মুমূর্ষু রোগীকে রক্তের যোগান দেওয়া, যুব সমাজ কে স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে এবং রক্তদানের কার্যক্রম কে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের মাঝে ছড়িয়ে দিতে মেহেরপুর জেলার বুড়িপোতা ইউনিয়নের গোভিপুর গ্রামে  বিনামূল্য ফ্রী ব্লাড ক্যাম্পেইন করেন বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটি।

ক্যাম্পেইনে মেহেরপুর জেলা সমন্বয়ক মোঃ তানভীর-ই-ইলাহি , চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক আফসানা ইসলাম পুষ্প সহ মেহেরপুর জেলার দায়িত্বশীল স্বেচ্ছাসেবী এবং কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার দায়িত্বশীল স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। 

বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির মেহেরপুর জেলা সমন্বয়ক মোঃ তানভীর-ই-ইলাহি বলেন, মানব সেবাই সর্বদা দেশের সকল প্রান্তে কাজ করে যাবে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি। দেশের প্রতিটি মুমূর্ষু রোগীর জরুরী মুহূর্তে রক্তের যোগান দিতে নিরলস কাজ করে যাচ্ছি। মুমূর্ষু রোগীদের জরুরী মুহূর্তে রক্তের যোগান দিতে দেশের একদল উদ্যম তরুণ তরুণীর প্রচেষ্টায় পরিচালিত হচ্ছে উক্ত সংগঠনটি।