মেহেরপুরে বহুমুখী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মেহেরপুর

মেহেরপুরে বহুমুখী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে বহুমুখী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

বহুমুখী মানব কল্যাণ সংস্থার সভাপতি আহমেদ পিপুলের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন।

এসময় পৌর মেয়র বলেন,বহুমুখী মানব কল্যাণ সংস্থা ছেলে ও মেয়েদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তুলছে। লেখাপাড়ার পাশাপাশি আমাদের সন্তানেরা যদি নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারে তাহলে চাকরির জন্য এদেশে ছুটে বেড়ানো লাগবে না বরং চাকরিই তার কাছে চলে আসবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশে মেয়েদের পিছিয়ে থাকার সুযোগ নেই। সেজন্য আমাদের সন্তানদেরকে সেইভাবে তৈরী করতে হবে।

পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নুরুল হামিদ, সাংবাদিক বিপুল আশরাফ, শামিমা লিপি সাইদুন নাহার ইপমি প্রমুখ।