মেহেরপুরে ১৫ বিঘা জমির কলা  তচ্ছরুপ করেছে দূর্বৃত্তরা
কৃষি মেহেরপুর

মেহেরপুরে ১৫ বিঘা জমির কলা তচ্ছরুপ করেছে দূর্বৃত্তরা

শহর প্রতিনিধি: ১৯.০৯.২০২২

মেহেরপুরে ১৫ বিঘা জমির কলার কান্দি কেটে তুচ্ছরুপ করেছে দূর্বৃত্তরা। রাতের আধারে কলার জমিতে এমন শত্রæতায় পথে বসেছে ওই জমির ১২ কলা চাষী। অথচ- আর কদিন পরই ওই পুষ্ট কলা বাজারে বিক্রি করে চাষীরা লাভের টাকা ঘরে তুলতো। এখন সেই কলা গরুকে খাওয়াতে হচ্ছে। ৩ হাজার কলার কান্দি কেটে দেওয়ায় ৩০ লাখ টাকা লোকসান হয়েছে কৃষকের। আগাম চাষ নিয়ে দুশ্চিন্তার ভাঁজ এখন কলা চাষীদের। কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ চাষীদের সহযোগীতার কথা জানান। 


মেহেরপুর শহরের চুয়াডাঙ্গা সড়কে পাশের্^ ১২ জন কলা চাষীর রাতের আঁধারে প্রায় ১৫ বিঘা জমির কলার কান্দি কেটে দিয়েছে দূবৃর্ত্তরা। রবিবার দিবাগত রাতের মেহেরপুর শহরের উপকণ্ঠের একটি মাঠে  রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এতে কৃষকদের প্রায় ৩০ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। ক্ষতিগ্রস্থ কলা চাষীরা জানান, মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের শুকুর আলীর ছেলে জসীম সহ ১২ জন কৃষক বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি লিজ নিয়ে  শ্রীগাড়ির মাঠে কলার চাষ শুরু করেন। কয়েক দিনের মধ্য কলা গুলো বাজারে ভালো দামে বিক্রির আশা করছিলেন তারা। রাতের আধারে পূর্ব শত্রæতার জের ধরে কলা গাছে থাকা কান্দি গুলো কেটে তুচ্ছরুপ করে চলে যায়। বিভিন্ন জমিতে দুর্বৃত্তরা ওই সমস্ত কলা কেটে কুচি কুচি করে ফেলে রেখে চলে যায়। সকালে জমির মালিকরা মাঠে কাজ করতে এসে কলার এমন চিত্র দেখে অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। মাঠের পর মাঠ জুড়ে কলা টুকরো টুকরো হয়ে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সকালে জেলা কৃষি কর্মকর্তারা কলার জমি পরিদর্শন করেন। কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা করে সহযোগীতার আশ্বাস দেন তারা। 

গাছের সাথে শত্রুতা করে আমাদের সব কলাগাছ কেটে লাখ লাখ টাকার কলা নষ্ট করে দিয়ে দিয়েছে। আমরা এখন পথে বসেছি। শংকর কুমার মজুমদার, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেহেরপুর বলেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ চাষীদের কিভাবে ঋন দিয়ে ক্ষতি পুষিয়ে দেয়া যায়, সেটা নিয়ে ভাবছে কৃষি বিভাগ।