মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
সারাদেশ মেহেরপুর

মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

সবার সংবাদ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অমি পারভীন, সহ-সম্পাদক শামীম রেজা সহ মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

পরে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এবং একটি আনন্দ মিছিল বের করা হয়।মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদের নেতৃত্বে আনন্দ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।