সবার সংবাদ ডেস্ক :
যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে শিশু শেখ রাসেল দিবস পালিত হয়েছে। মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা, পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা, দোয়া অনুষ্টানের মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস পালন হয়। মঙ্গলবার সকাল ৯টার আগেই দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন প্রতিষ্টান, স্কুল, কলেজ সহ সরকারী কর্মকর্তারা জেলা শিল্পকলা একাডেমী চত্বরে সমবেত হয়। পরে সেখান থেকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনছুর আলম খানের নেতৃত্ব একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যলয়ের কাছে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, দায়রা ও জজ আদালতে পাবলিক প্রসিকিউটার অ্যাড. পল্লব ভট্টাচার্য সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ বিভিন্ন প্রতিষ্টান এবং সরকারী কর্মকর্তাবৃন্দ প্রতিষ্টানের পক্ষ থেকে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এই সময় শিশু শেখ রাসেলের আত্মত্যাগ এবং দেশের মঙ্গল কামনা করে দোয়া কামনা করা হয়।







