সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে গণসংযোগ ও অবকাঠামো উন্নয়ন পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে এই গণসংযোগ করেন। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য ও বিভিন্ন উন্নয়ন তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রার্থীকে জয়লাভ করানোর জন্য আহ্বান জানান।
গণসংযোগকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসেম আলী, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা সেচ্চাসেবক লীগের সাবেক সভাপতি আরিফুল এনাম বকুল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন প্রমূখ।







