মেহেরপুর র‌্যাবের অভিযানে মাদককারবারি আটক
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুর র‌্যাবের অভিযানে মাদককারবারি আটক

সবার সংবাদ ডেস্ক:

র‌্যাব-১২ মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে আব্দুস সালাম (৪৮) নামের এক ব্যক্তিকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে। র‌্যাব-১২ মেহেরপুরের গাংনী ক্যাম্পের এক অভিযানে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর (নতুনপাড়া) থেকে শনিবার রাতে তাকে আটক করা হয়। আটক আব্দুস সালাম রামনগর গ্রামের জিন্নাত আলীর ছেলে এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় র‌্যাব।

র‌্যাব-১২ সিপিসি-৩ (মেহেরপুর) কোম্পানী কমান্ডার এএসপি মনিরুজ্জামান এ অভিযানের নেতৃত্ব দেন। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, র‌্যাবের একটি চৌকষ অভিযানিক দল ইয়াবা পাচারের খবরের ভিত্তিতে রামনগরে অবস্থান নেয়। এসময় ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অপেক্ষা করছিল আব্দুস সালাম।

র‌্যাব সদস্যরা ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আটক হওয়া আব্দুস সালাম। তার নামে দামুড়হুদা থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।