মেহেরপুর জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মীসভা অনুষ্ঠিত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুর জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মীসভা অনুষ্ঠিত

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মীসভার আয়োজন করা হয়। জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও শ্রমিকদলের সভাপতি আহসান হাবীব সোনার সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করীম মজুমদার। কর্মসভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

মেহেরপুর পৌর বিএনপির সভাপতি ও শ্রমিকদলের সদস্য জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, বিআইডব্লিউটিসি’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন, উত্তরা ব্যাংক সিবিএ সভাপতি মোসলেম উদ্দিন। এসময় জেলা,উপজেলা ও পৌর কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।