সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর শহিদ ক্যাপ্টেন আশরাফুল হক হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে মেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন শাহানাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও অবিভাবক গণ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক জেসমিন শাহানাজ বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। এ বছর বিদ্যালয়ের মোট ২৫৬ জন শিক্ষার্থী মোট ২৫টি ইভেন্টে অংশ গ্রহণ করেছে।
শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ছিলো বালিশ চালানো একটি খেলা। আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কলেজ মাঠে প্রতিযোগিতা সম্পূর্ণ করেছি। পরবর্তিতে বিদ্যালয়ে অনুষ্ঠান করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হবে।







