গ্রীন লাইফ ক্রিকেট টুর্নামেন্টে বহুরূপা একাদশ সেমিফাইনালে
খেলাধুলা মেহেরপুর

গ্রীন লাইফ ক্রিকেট টুর্নামেন্টে বহুরূপা একাদশ সেমিফাইনালে

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর এমকেএসপি’র উদ্যোগ গ্রীন লাইফ মেহেরপুর ক্রিকেট টুর্নামেন্টে বহুরূপা একাদশ প্রথম দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। শুক্রবার বিকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১ম কোয়ার্টার ফাইনাল খেলায় বহুরূপা একাদশ ৮৪ রানের বিশাল ব্যবধানে আমঝুপি মীরপাড়াকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বহুরূপা একাদশ ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে।

দলের পক্ষে নাদিম ৪২, প্রকাশ ৩৯ রান করেন। আমঝুপি মীরপাড়ার আতিক ২টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে আমঝুপি মীরপাড়া ১২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে । দলের পক্ষে হাসানুর ১২ রান করেন। বহুরূপা একাদশের জিলহজ, নাদিম এবং জীবন প্রত্যেকে ২টি করে উইকেট দখল করেন।

খেলায় বিজয়ী দলের প্রকাশ হিরো অব দ্যা ম্যাচ, নাদিম সর্বোচ্চ ৬ এর এবং গেম চেঞ্জার অব দ্যা ম্যাচ এর পুরস্কার লাভ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর এমকেএসপির প্রশিক্ষক আসাদুর রহমান লিটন পুরস্কার বিতরণ করেন। এসময় সাবেক ক্রিকেটার আসাদুর রহমান অনু সেখানে উপস্থিত ছিলেন।