ঘাটপাড়া মহল্লাবাসীর ঈদে মিলাদুন্নবী উদযাপন
মেহেরপুর

ঘাটপাড়া মহল্লাবাসীর ঈদে মিলাদুন্নবী উদযাপন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর শহরের ঘাটপাড়া মহল্লাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। রবিবার (৯ অক্টোবর) বিকেলে যাদবপুর রোডের ভিকু মিঞার মোড়ে মিলাদুন্নবী উদযাপন করা হয়। এসময় ইমদাদুল হক, সাংবাদিক ডি এম মকিদ, তুহিন বিশ্বাস, আসাদুজ্জামান শিপলু, শাহীন, রুমি, কালু, আশা, মিয়ারুল প্রমুখ উপস্থিত থেকে  এলাকাবাসী সহ পথচারীদের মাঝে তবারক বিতরণ করেন।

বাদ এশা ভৈরব জামে মসজিদ ও পুরাতন পোস্ট অফিসপাড়া জামে মসজিদের ইমামগণ মুসল্লীদের মাঝে হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্ম ও মৃত্যু সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। আলোচনায় ইমামরা বলেন, ইসলাম ধর্মকে রক্ষার স্বার্থে মুসলমানদের ঐক্যের কোন বিকল্প নাই।