গাংনীতে স্ত্রী দায়ের করা পর্ণগ্রাফি মামলায় স্বামী গ্রেফতার
সারাদেশ আইন-আদালত মেহেরপুর

গাংনীতে স্ত্রী দায়ের করা পর্ণগ্রাফি মামলায় স্বামী গ্রেফতার

সবার সংবাদ ডেস্ক:

স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুর্হূত সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে স্বামী উপহার মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার ( ২৫ সেপ্টেম্বর) রাতে ঢাকায় আত্মগোপনে থাকা অবস্থায় র‌্যাবের সহায়তায় গাংনী থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত উপহার মিয়া গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের ক্লাবপাড়ার হকাজ্জেল হোসেনের ছেলে।

পুলিশ জানান, উপহার মিয়া ও তার স্ত্রীর অন্তরঙ্গ মুর্হূতগুলো উপহার মিয়া বিভিন্ন সময়ে মোবাইলে ধারণ করে রাখে।কিছুদিন পর স্ত্রীকে সেই ভিডিও দেখিয়ে শ্বশুরবাড়ি থেকে ১০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়া ও তালাক দেওয়ার হুমিক দেয় স্ত্রীকে।

বেশ কিছু দিন হুমকির পর স্ত্রীর পক্ষ থেকে টাকা দেওয়া না হলে উপহার মিয়ার ক্ষেপে যায়। সেই ভিডিও স্ত্রীর আত্মীয় স্বজনদের ম্যাসেঞ্জারে দেওয়া হয়। স্বামী স্ত্রী সম্পর্ক থাকলেও তখন তাদের মাঝে দূরত্ব বিরাজ করছিল। স্বামীকে কোনভাবে নিবৃত্ত করতে না পেরে মামলা করেন স্ত্রী। এই ঘটনায় স্ত্রীর দায়ের করা পর্ণোগ্রাফী আইনের মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে থানা থানা পুলিশ।

চলতি বছরে তার স্ত্রী পর্ণগ্রাফি আইন ২০১২ এর ৮(১) (২) (৩) (৭) ধারায় মেহেরপুর সিনিয়র জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই ঢাকার আশুলিয়ায় একটি কোম্পানীতে গোপনে কাজ শুরু করে উপহার মিয়া।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হবে।