সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরেরর গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে ১১ বছর বয়সি এক শিশুকে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ফারুক হোসেন (৪৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলাবর দুপুরে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারককৃত ফারুক হোসেন বেতবাড়িয়া গ্রামের মৃত পিয়ার বক্সের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পিতা-মাতার অনুস্থিতিতে ওই শিশুকে মাটির তৈরি টিয়া পাখি দেখানোর লোভ দেখিয়ে ঘরের ভেতর জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে। শিশুটির আত্ম-চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে ফারুক হোসেন পালিয়ে যায়। ঘটনার পরে শিশুটির বাবা ওইদিন বাদি হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ফারুক হোসেন নামের একজনকে গ্রেপ্তার পূরাবক বুধবার মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।







