সবার সংবাদ ডেস্ক:
মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে গাংনীর সহড়াবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ শতাধিক শীতার্তকে একটি করে শাল চাদর বিতরণ করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি।
ষোলটাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল বাশার। এসময় ষোলটাকা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।







