সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে। রবিবার (৯ আগষ্ট) সকাল দশটার দিকে গাংনী দারু”ছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে এক বিরাট শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভযাত্রায় অংশ গ্রহণকারীরা কলেমার দাওয়াত ও জাতীয় পতাকা প্রদর্শন করে।
আয়োজক প্রতিষ্ঠানের সুপার হাফেজ মাও. নাজমুল হক, সহকারি শিক্ষক মাও. রুহুল আমিনসহ মাদ্রাসা ছাত্রবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। শোভাযাত্রা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশ্ব নবীর জীবনের উপর আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়।







