মেহেরপুরে হিট ষ্ট্রোকে গৃহবধুর মৃত্যু
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে হিট ষ্ট্রোকে গৃহবধুর মৃত্যু

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে হিট ষ্ট্রোকে শিল্পি খাতুন (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ এপ্রিল) সকাল ৮ টায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শিল্পি খাতুন রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরে স্ত্রী ও পার্শবর্তী আমতৈল গ্রামের বিল্লাল মালিথার মেয়ে।

শিল্পি খাতুনের স্বজনরা জানান,গত কয়েক দিনের মত রবিবার সকাল থেকে শুরু হয়েছে তিব্র তাপদাহ। এই তাপদাহের মধ্যে শিল্পি খাতুন নিজ বাড়িতে কাজ করার সময় ষ্ট্রোক করে মারা যায়।