গাংনীতে দু'টি প্রতিষ্ঠানের ভ্রাম্যমান আদালতে জরিমানা
আইন-আদালত মেহেরপুর

গাংনীতে দু'টি প্রতিষ্ঠানের ভ্রাম্যমান আদালতে জরিমানা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে ওজনের কম দেয়ার অপরাধে দু'টি বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামিম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,পৌর এলাকার মাঠপাড়ার আল-আমিন বেকারিতে ওজন কম দেওয়ার অপরাধে বেকারি মালিক আল আমিন কে ২০০৯ সালের মান দন্ড আইনে পাঁচ হাজার টাকা ও একই ধারায় সিনেমা হল পাড়ার শামিম বেকারির মালিক শামিম রেজাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। এসময় খুলনা বিএসটিআইয়ের জোনের পরিদর্শক ও গাংনী থানা পুলিশের একটি টীম উপস্থিত ছিলেন।