গাংনীতে দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা
আইন-আদালত মেহেরপুর

গাংনীতে দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৭ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নকল পণ্য বিক্রির দায়ে গাংনী বাজারের স্মরণিকা কসমেটিকের স্বত্বাধিকারী আবির হোসেনকে ২০০৯ সালের ৩৭ ধারায় ১০ হাজার টাকা ও হুদা মেডিকেল হলের স্বত্বাধিকারী নাজমুল হুদাকে ৩৭ ও ৫১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মশিউর রহমানসহ, মেহেরপুর পুলিশ লাইনের একদল সদস্যরা উপস্থিত ছিলেন।