গাংনীতে বিষ দিয়ে জমির পেঁয়াজ নষ্ট করেছে দুর্বৃত্তরা
কৃষি মেহেরপুর

গাংনীতে বিষ দিয়ে জমির পেঁয়াজ নষ্ট করেছে দুর্বৃত্তরা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে বিষ প্রয়োগ করে এক কৃষকের দেড় বিঘা জমির পেঁয়াজ বিনষ্টের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে পেঁয়াজ চাষী আলম হোসেন এ অভিযোগ করেন। আলম  হোসেন গাংনী পৌর এলাকা বাঁশবাড়িয়া গ্রামের মৃত নফর আলীর ছেলে।

কৃষক আলম হোসেন জানান, প্রায় চার মাস পূর্বে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির নিকট থেকে এই জমি বর্গা নিয়ে পেঁয়াজের চাষাবাদ শুরু করেন। এই পেঁয়াজ চাষে তার প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হয়েছে, কিন্তু এই পেঁয়াজ বিনষ্ট হওয়ার কারণে প্রায় দুই লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

গাংনী উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি  কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আমি ও আমার আরেক সহকর্মী ২ জন আলম হোসেনের জমিতে গিয়ে দেখতে পেলাম ঘাস মারা কীটনাশক স্প্রে করা হয়েছে। বিষয়টি উপজেলা কৃষি কমকর্তাকে জানানো হয়েছে।