সবার সংবাদ ডেস্ক:
এশিয়ান টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান জনি (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন বছরের একমাত্র পুত্র সন্তান সহ মা বাবা বোন ছাড়াও অসংখ্য আত্মীয়স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সারাদিন স্যোসাল মিডিয়া জুড়ে ছিলো শোকের ছায়া।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে জনি মেহেরপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে গিয়ে আদালত চত্বরে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মিজানুর রহমান জনি মেহেরপুর শহরের বোসপাড়ার মতিয়ার রহমান খোকনের ছেলে। মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) মোখলেছুর রহমান পলাশ বলেন, মিজানুর রহমান জনি মাইয়ো কার্ডিয়াক ইনফেকশনে (সিভিআর-হার্ট এ্যাটাক) আক্রান্ত হয়েছিলেন। তাকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছেন।
তার মৃত্যুতে মেহেরপুর জেলার সকল কর্মরত সাংবাদিকগণ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়েছেন। মৃত্যু সংবাদ পাওয়া পর থেকে জনিকে শেষবারের মত দেখতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সাংবাদিক, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন মেহেরপুর শহরের দুই নম্বর ওয়ার্ডের বোষপাড়াস্থ জনির পৈত্রিক বাড়িয়ে ভীড় জমায়। জনি এশিয়ান টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি সহ স্থানীয় একাধিক নিউজ পোর্টাল পরিচালনা করতেন।







