দূর্নীতি এবং অনিয়ম সমাজের একটি অবিছেদ্য অংশ-মনির হায়দার
টপ নিউজ মেহেরপুর

দূর্নীতি এবং অনিয়ম সমাজের একটি অবিছেদ্য অংশ-মনির হায়দার

সবার সংবাদ প্রতিবেদক:

দূর্নীতি এবং অনিয়ম সমাজের একটি অবিছেদ্য অংশ। এটি কোন বিচ্ছিন্ন কোন ঘটনা না। এটা আমাদের জাতীয় চিত্রেরই একটি অংশ। স্বাস্থ্য খাতে সেই বদনাম আছে। এটি স্বাস্থ্য খাতে আছে ,অন্য খাতে নেই বিষয়টি এমন না। স্বাস্থ্য খাতের ম্যানেজমেন্টর পাশাপাশি রাজনৈতিকভাবে এগুলোকে পৃষ্টপোষকতা দেওয়া হয়েছে। এই জন্য এই দূর্নীতি অনেক ব্যাপক আকার লাভ করেছিল।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ কর্মস্থল তৈরিতে করনীয় সম্পর্কিত আলোচনা সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার (ঐক্যমত গঠন) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাংবাদিকদের তথ্য সরবারাহে সরকারি কর্মকর্তা কর্মচারিদের উদ্দেশ্যে তিনি বলেন, অফিসিয়াল সিক্রেট ব্যাতিত কোন তথ্য লুকিয়ে না রেখে তা প্রকাশ করে দিলে সচ্ছতা ফিরে আসে। সাংবাদিকদের তথ্য সরবারাহের প্রতি তাগিদ দেন তিনি।

আলোচনা সভায় জেলা প্রশাসক সিফাত মেহনাজ, ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক শাহারিয়ার শায়লা জাহান, গণপূর্ত অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী জামাল উদ্দিন সহ স্বাস্থ্য বিভিাগের কর্মকর্তা ও কর্মচারিররা অনুষ্ঠানে অংশ নেয়।