সবার সংবাদ ডেস্ক:
দুই দিনের সফরে মেহেরপুর আসছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার (৯ মার্চ) রাতে তিনি মেহেরপুর এসে পৌছাবেন। দুই দিনে সফরসূচীর মধ্যে রবিবার (১০ মার্চ) সকালে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে ঐৎব চড়বিৎ শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
সোমবার (১১ মার্চ) মেহেরপুর শিল্পকলা একাডেমিতে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা-২০২০ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং বিকেলে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নবনির্মিত মুক্তাঙ্গন পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে তিনি ঢকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন।







