ধর্ষণ মামলায় গাংনীর নিত্যানন্দপুরের রনি সরকার জেলহাজতে
আইন-আদালত মেহেরপুর

ধর্ষণ মামলায় গাংনীর নিত্যানন্দপুরের রনি সরকার জেলহাজতে

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে বিয়ের প্রলোভনে প্রতিবেশি এক তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিকসম্পর্ক স্থাপনের অভিযোগে দায়ের করা মামলায় রনি সরকার (৩২) নামে এক জনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মেহেরপুর আমলি আদালতের বিজ্ঞ বিচারক জাহিদ হাসান মামলার শুনানি শেষে রনি সরকারকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একই মামলার অপর দুই আসামি রনি সরকারের বাবা ও মাকে জামিন দিয়েছে আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামের ১৯ বছর বয়সী এক তরুণীর সঙ্গে রনি সরকারের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভনে রনি সরকার একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে বলে অভিযোগ করা হয়েছে। সর্ম্পক ও বিয়ে করবে মর্মে রনির বাবা-মা তাদের মেলামেশায় কখনো বাধাঁ হয়নি। পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানায় রনি।

বিয়ে করতে অস্বীকৃতির বিষয়টি পারিবারিকভাবে রনির বাবা-মাকে জানালেও তারা কোন পদক্ষেপ নেয়নি বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গত চলতি মাসের ৫ সেপ্টেম্বর গাংনী থানায় রনি সরকার, তার বাবা ও মায়ের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণী।