বলিউড তারকাদের বিদ্যুতের বিল জন্য কত হয় জানেন ?
টপ নিউজ বিনোদন

বলিউড তারকাদের বিদ্যুতের বিল জন্য কত হয় জানেন ?

বিনোদন ডেস্ক :

মাস গেলে ইলেকট্রিক বিলই লক্ষাধিক! দীপিকা-শাহরুখদের বিদ্যুতের বিলের অঙ্ক কত, জানেন কি? তাহলে জীবনধারণে তাদের অন্যান্য খরচ কত সেটা বুঝে নিন। বলিউডপাড়ার নায়ক-নায়িকাদের জীবনধারা সাধারণ মানুষের পক্ষে বোঝা বেশ কঠিন! প্রতি মাসে তাঁদের কত টাকা খরচ হয় বিদ্যুতের পিছনে, জানলে চোখ কপালে উঠবে!  ‘বড্ডি লোক বড্ডি বড্ডি বাতে’ কাজলের এই সংলাপ মনে আছে? বলিপাড়ার নায়ক-নায়িকাদের সঙ্গে এই সংলাপ যেন অক্ষরে অক্ষরে মিলে যায়।তাঁদের সাজপোশাক থেকে জীবনধারা সবটাই যেন ধরাছোঁয়ার বাইরে। যাঁদের মাস গেলে লক্ষাধিক টাকা রোজগার, জীবনধারা এমনটা হবে সেটাই তো স্বাভাবিক। জানেন কি, আপনাদের প্রিয় তারকা শাহরুখ খান থেকে ক্যাটরিনা কাইফ— মাস গেলে বিদ্যুতের জন্য কত টাকা দিতে হয় তাঁদের? ক্যাটরিনা কাইফ স্বামী ভিকি কৌশলের সঙ্গে মুম্বইয়ে একটি দামি আবাসনে থাকেন। তাঁদের প্রতি মাসে আট থেকে নয় লক্ষ টাকা খরচ শুধু মাত্র বিদ্যুতের জন্য। বলিউডের অন্যতম চর্চিত জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। নায়িকাদের মধ্যে এই মুহূর্তে সর্বোচ্চ পারিশ্রমিক নেন দীপিকাই। কিছু দিন আগেই মুম্বইয়ে একটি বাড়ি কিনেছেন তারকা জুটি। বিদ্যুতের জন্য তাঁদের প্রতি মাসে বরাদ্দ ১৩ লক্ষ টাকা।