বাংলাদেশ মৎসজীবী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
অন্যান্য মেহেরপুর

বাংলাদেশ মৎসজীবী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সবার সংবাদ ডেস্ক:

গাংনী পৌরসভা মৎস্যজীবী লীগের উদ্যোগে মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বাঁশবাড়িয়া বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিমন আলী গাংনী উপজেলা ছাত্রলীগ নেতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহিদুল ইসলাম, গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মিজানুর রহমান মদন,  গাংনী উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাংনী পৌর মৎসজীবী লীগের সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি আনিস,সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, বন ও পরিবেশ হাসিব আলী।