বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মেহেরপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সবার সংবাদ ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা যুবদলের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের হোটেল বাজার থেকে শুরু প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি'র কার্যালয়ের সামনে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপি' সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

সমাবেশে মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপি'র সভাপতি এ্যাড.মারুফ আহাম্মেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপি'র সভাপতি আমিরুল ইসলাম,পৌর বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও মেহেরপুর জেলা বিএনপি'র যুব বিষয়ক সম্পাদক হাজী ফজলু খাঁন। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রোকন, সদর উপজেলা যুবদলের আহবায়ক লিয়াকত আলী, মুজিবনগর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসান, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক সামিউল ইসলাম লিজন,সদস্য সচিব নওশেল আহমেদ রনি, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক মালেক হোসেন চপল, সদস্য সচিব জাহিদুল ইসলাম, গাংনী পৌর যুবদলের আহবায়ক সাহিদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক প্রমূখ।