আমদহ ইউপি নির্বাচনে চেয়রম্যান পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
অন্যান্য মেহেরপুর

আমদহ ইউপি নির্বাচনে চেয়রম্যান পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে মেহেরপুর জেলা নির্বাচন অফিস মিলনায়তনে রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী মনোনয়নপত্র যাচায় বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন।

চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকন, বর্তমান ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জিনারুল ইসলাম এবং নজরুল ইসলাম। এ সময় জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাাহ উপস্থিত ছিলেন।