সবার সংবাদ ডেস্ক:
গণতন্ত্র পুনরুদ্ধার সহ জ্বালানী তৈল, গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতুত্বে শহরের নতুন বাসষ্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
ব্যাপক পুলিশ, র্যাব ও ডিবি পুলিশের কড়া প্রহরায় মিছিলটি শহর প্রদক্ষিণ করে। পদযাত্রায় বিভিন্ন গ্রাম থেকে নেতাকর্মীরা এসে অংশ নেয়। তারা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান সহ অবিলম্বে তত্ত্বাবধায় সরকার গঠন করে দেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবী জানান।
পদযাত্রায় বক্তব্য দিতে গিয়ে জেলা বিএনপি সভাপতি মাসুদ অরুণ বলেন- সরকারের দিন ঘনিয়ে এসেছে। তারা পালানোর পথ খুঁজছে। বিএনপি’র গণ¯্রােতে আওয়ামী লীগ এখন দিশেহারা। কারণ জনগণের অত্যাচারী এই সরকার দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় গেছে। তাই তারা জনগণকে ভয় পায়। জনগনের প্রতি এই সরকারের কোন দায়বদ্ধতা নেই। তাই জ্বালানী, গ্যাস, নিত্যপণ্য সহ সমস্ত দ্রব্যমূল্যে আজ মানুষের নাগালের বাইরে চলে গেছে। ওদিকে জনগনের টাকা চুরি করে সরকারের মন্ত্রী এমপিরা বিদেশে বাড়ি গাড়ি কিনে ব্যাংকে টাকার পাহাড় গড়ছে। প
দযাত্রায় জেলা বিএনপি সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, মুজিবনগর উপজেলা বিএনপি সভাপতি আমিরুল ইসলাম, মেহেরপুর সদর বিএনপি সভাপতি মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু ওবায়দুল্লাহ সেন্টু, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির সহ সভাপতি আবদুল্লাহ, গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান মুরাদ আলী, জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, জুলফিকার আলী ভুট্টো, জেলা তাঁতীদলের সভাপতি মাহবুব হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা, বিএনপির নেতা আব্দুস সাক্তার মুক্তা, সাবেক ছাত্রদল নেতা আফরোজ সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







