মেহেরপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

সবার সংবাদ ডেস্ক:

নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রে ১৫ আগস্ট শহীদ হওয়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের প্রতিকৃতিতে জনপ্রশাসন মন্ত্রনালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এরপর জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার রাফিউল আলম। পরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ফরাহাদ হোসেন, সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা পরিষদ ও মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, সরকারি মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর পৌরসভার পক্ষে মেয়র মোঃ মাহফুজুর রহমান, উপজেলা পরিষদের পক্ষে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একে একে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সামাজিক ও সাংস্কৃতির সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও জেলার বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবদেন করা হয়। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সরকারী-বেসরকারীভাবে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।