সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাবের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সত্যসন্ধ ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে রামদেবপুর একাদশ জয়ী হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাব মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চাঁদবিল একাদশ ৩-০ গোলে কুতুবপুর একাদশকে পরাজিত করে।
খেলায় প্রথমার্ধের ৭ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে শামীম এবং ১৬ মিনিটের মাথায় কর্ণারকিক থেকে বাপ্পি গোল করে প্রথমার্ধে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে হিমেল গোল করে দলের জয় সুনিশ্চিত করে। খেলায় বিজয়ী দলের বাপ্পি ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রাপ্ত হন।
শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতিন ম্যান অব দা ম্যাচের পুরস্কার প্রদান করেন। মের্সাস মোয়াজ্জেম হোসেন এর সৌজন্যে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়। এসময় অন্যদের মধ্যে মিজানুর হক লিটন, সত্যসন্ধ ক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আব্দুল আজিজ, সত্য সংঘ ক্লাবের সভাপতি আশরাফুল আলম রবি,সদস্য সজিব, মামলত জোয়ারদার প্রমূখ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন ফারহা হোসেন লিটন। তাকে সহযোগিতা করেন একে আজাদ টিটু ও কামাল হোসেন মিন্টু।







